পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের তীরের সাথে তার লাশ দেখতে পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির মানসিক সমস্যা ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
