মনজু বিজয় চৌধুরী: কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারিকে আটক করা হয়েছে, এসময় নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে৩ এপ্রিল সোমবার মধ্য রাতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীমসহ কুলাউড়া থানা পুলিশ একটি দল কুলাউড়া থানাধীন ১০ নং হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর অভিযান পরিচালনা করে ১। জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), ২। তানু মিয়া (৪২), ৩। বাছিত মিয়া (৩৫), ৪। লায়েছ মিয়া (৫০), ৫। আলাল মিয়া (৪০), ৬। জনু মিয়া (৩৫), ৭। জিতু মিয়া (৪০), ৮। তারেক মিয়া (২৭) নামে ৮ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮ টি তাস এবং নগদ ২০,৫০০/- টাকা জব্দ করা হয়।
এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।