ডায়ালসিলেট ডেস্ক: বুধবার (৩রা মে) কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ পরিমল বর্ধন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন ০৪ নং জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া এলাকার কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে পরিমল বর্ধনকে আটক করেন এসময় আটককৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।