২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

ডায়াল সিলেট ডেস্ক :: কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ রাজন আলী (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (০২ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানাধীন আছুরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন ০৪ নং জয়চণ্ডী ইউনিয়নের অন্তর্গত আছুরিঘাট পয়েন্টের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।

এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির কোছা থেকে সবুজ রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রাজন আলী কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ১১টি মামলা রয়েছে।

মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।