মলি আক্তার স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, ১৭ আগস্ট থেকে পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজার সংলগ্ন জাকারিয়া আহমদ খালেদের বাগান বাড়ি মাঠে মাসব্যাপী হস্ত কুটির শিল্প এবং নারী ও পুরুষ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলার অনুমতি দেওয়া হয়। কিন্তু রবিরবাজার ব্যবসায়ী নেতাকর্মীদের আপত্তি এবং পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান মেলা বন্ধ করার আবেদনের প্রেক্ষিতে এলাকায় সংঘাতের শঙ্কা এবং এইচএসসি ও শোকাবহ আগস্ট মাসের কারণে মেলার সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, জেলা প্রশাসক কার্যালয় থেকে মেলা বন্ধের একটি পত্র পাওয়ার পর মেলার দায়িত্বে থাকা আবিদ হাসান লিটনকে বিষয়টি বলা হয়েছে।
উল্লেখ্য, মাসব্যাপী এ মেলার আয়োজন করেছিলো মা ইভেন্ট ম্যানেজমেন্ট। এর দায়িত্বে ছিলেন আবিদ হাসান লিটন নামে এক ব্যক্তি। মেলা বন্ধের দাবিতে পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় দফায় দফায় বাজার বৈঠক হয়। ইউনিয়ন পরিষদ এলাকায় মাইকিং করে সভাও করা হয়। সর্বশেষ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা মানববন্ধন, বিক্ষোভসহ জেলা প্রশাসক বরাবর মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ ছাড়া মেলা নিয়ে এলাকায় গ্রুপিংয়ের সৃষ্টি হলে সংঘাতেরও আশঙ্কা করা হয়।
