২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মৌলভীবাজার যুবলীগের নব কমিটির সাক্ষাৎ

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মৌলভীবাজার যুবলীগের নব কমিটির সাক্ষাৎ

মনজু বিজয় চৌধুরী॥   মৌলভীবাজার জেলা যুবলীগের নবনির্বাচিত কমিটি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় দলীয় কার্যালয়ে তারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মায়নুল হোসেন খাঁন নিখিলের সাথে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

মৌলভীবাজার থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মৌলভীবাজার যুবলীগের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী নির্বাচনে মাঠে থেকে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় সক্রিয় থাকার নির্দেশ দেন। পাশাপাশি মানবিক যুবলীগের প্রত্যয়ে কাজ করার নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সৈয়দ রেজাউর রহমান সুমনকে সভাপতি এবং সৈয়দ সেলিম হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের মধ্যে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।