১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক আইসিইউতে

ডায়ালসিলেট ডেস্ক::নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে একটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দীন তিনি  জানান, মুজাক্কিরের গলায় গুলি লেগেছে। তার অবস্থা সংকটাপন্ন, তাকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় তিনি আসছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান,আহত  মুজাক্কির নোয়াখালী জেলার, কোম্পানীগঞ্জ উপজেলার, চরফকিরা ইউনিয়নের বাসিন্দা।

তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি।