১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

ডায়ালসিলেট ডেস্ক:;তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক প্রবীর শিকদার। আজ দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক প্রবীর শিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।
ওই রাতেই গ্রেফতার হন প্রবীর সিকদার। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। একই বছরের ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

ডায়ালসিলেট এম/