৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গান গাইতে উঠে মেজাজ হারালেন নচিকেতা

বিনোদন ডেস্ক::
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গান গাইতে গিয়ে মেজাজ হারালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক্রোফোন হাতে গান শুরু করার ঠিক আগে আচমকাই সামনে বসা কোনও এক দর্শকের আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়ছেন তিনি। যদিও খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে আবার গানে মন দেন। তাঁর গলায় শোনা যায় ‘অন্তবিহীন পথ চলাই জীবন’।

মঞ্চে থাকাকালীন নচিকেতাকে সামনের সারিতে থাকা কেউ ‘নচিকেতা’ বলে ডেকে ওঠেন। এমন সম্বোধন ভাল লাগেনি জনপ্রিয় শিল্পীর। তিনি বলে ওঠেন, ”কী ব্যাপার? এই নচিকেতা মানে কী? আমি তোমার বন্ধু? তোমার থেকে ছোট?” এরপর ক্রুদ্ধ স্বরে তিনি সেই দর্শককে বলেন, ”ভদ্রভাবে কথা বলতে শেখো।”