১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গুলিবিদ্ধ হয়ে এসপির বাসভবনের নিরাপত্তাকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক::ঢাকার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মেহেদি হাসানের (২৬) বাড়ি টাঙ্গাইলে। তিনি রাজধানীর বেইলি রোডে এসপি মারুফ সরদারের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। রাজধানীর রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ওই কনস্টেবলকে গুলিবিদ্ধ অবস্থায় বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার থুতনি দিয়ে গুলি ঢুকেছে। এসপি মারুফ হোসেন সরদার মানবজমিনকে বলেন, শুক্রবার দুপুরের দিকে মেহেদি হাসান প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাইফেলে গুলি লোড করা ছিল। এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যেতেও পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ডায়ালসিলেট এম/