১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশ

গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান  হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ডায়াল সিলেট ডেস্কঃ-

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে  একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ।

উপসচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে , ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো উল্লেখ্য করে বলা হয় ।

সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।