২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামকে বড় ব্যবধানে হারাল খুলনা

জিতেই যাচ্ছে বরিশাল

স্পোর্টস ডেস্ক :: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল খুলনা টাইগার্স। শুক্রবার দিনের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছে ইয়াসির আলী রাব্বির দল। চট্টগ্রামের দেওয়া ১৫৮ রানের টার্গেটে ৪ বল হাতে রেখেই পৌঁছে যায় তারা। টানা ব্যাটিং ব্যর্থতার পর খুলনার মাহমুদুল হাসান জয় পেয়েছেন হাফ-সেঞ্চুরির দেখা। অধিনায়ক ইয়াসির আলী রাব্বির ব্যাটেও দেখা গেছে ঝড়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৭ রান তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওপেনার উসমান খান ৩১ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া আফিফ হোসেন ৩১ বলে ৩৫, দারউইশ রাসুলি ২৬ বলে ২৫ রান করেন। শেষদিকে ফরহাদ রেজার ৯ বলে ২ চার ১ ছক্কায় অপরাজিত ২১ রানের ক্যামিওতে চট্টগ্রামের স্কোর দেড়শ ছাড়ায়। ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন খুলনার ওয়াহাব রিয়াজ।
রান তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় খুলনা। মুনিম শাহরিয়ারকে (০) কট অ্যান্ড বোল্ড করেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। এরপর ১০৪ রানের জুটি গড়েন তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। ৩৭ বলে ৪৪ রানে তামিমকে ফেরান নিহাদুজ্জামান। ৩৫ বলে মাহমুদুল ফিফটি পূরণ করেন। সেই নিহাদুজ্জামানের বলেই তিনি বোল্ড হন ৪৪ বলে ৫ চার ১ ছক্কায় ৫৯ রানে। বাকি কাজটা সারেন আজম খান (১৫*) এবং অধিনায়ক ইয়াসির আলী (১৭ বলে ৩৬*)।

 

জিতেই যাচ্ছে বরিশাল : রান তাড়ায় নেমে ৪৬ রানের জুটি গড়েন ঢাকার দুই ওপেনার উসমান গনি (১৯ বলে ৩০) এবং সৌম্য সরকার। ব্যাট হাতে টানা ব্যর্থ সৌম্য আজ একটি করে চার-ছক্কায় ১৫ বলে ১৬ রানে আউট হন। রানআউটের কবলে পড়েন মোহাম্মদ ইমরান (৩)। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন আর মোহাম্মদ মিঠুন। কিন্তু তাদের ব্যাটিংয়ে গতি না থাকায় রান আর বলের ব্যবধান বেড়েই যাচ্ছিল।
শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। নাসির হোসেন-মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঢাকা দল। এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন নাসির। এরপর ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঢাকার এই অধিনায়ক।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলে ফরচুন বরিশাল। দলীয় ১১ রানেই সাইফ হাসান (১০) আউট হয়ে যান। অপর ওপেনার এনামুলও ৬ রানের বেশি করতে পারেননি। দুজনের ক্যাচ নিয়েছেন তাসকিন। ১৭ রান করা মেহেদি মিরাজকে দারুণ একটা বলে বোল্ড করেন নাসির হোসেন। এর আগে চতুরাঙ্গা ডি সিলভাকে ১০ রানে ফেরান ঢাকা অধিনায়ক। মাঠে শুরু হয় সাকিব-ইফতেখারের ঝড়। মাত্র ১৭ বলে ৪ চার ১ ছক্কায় ৩০ রান করেন সাকিব। তাকে বোল্ড করেন মুক্তার আলী। তবে ইফতেখার ৩৪ বলে ৫৬* রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ ৩১ বলে করেন অপরাজিত ৩৫* রান।