১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

চট্রগ্রামে ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

চট্রগ্রামে ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ডায়ালসিলেট ডেস্ক :: পি.ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় চট্রগ্রামে ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ ফেব্রুয়ারি সকালে পি.ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল আয়োজনে ও ইউরোপিয় ই্উনিয়নের অর্থায়নে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং বান্দরবান ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সম্পাদক লাল জার লম বমের পরিচালনায়  চট্রগ্রামে হোটেল  পেনিনসুলার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেফানিয়ান। বিশেষ অতিথি ছিলেন পি.ফর ডি প্রকল্পের ডেপুটি টিম লিডার নাজির আহমেদ খান, সিভিল সোসাইটির কো-অডিনেটর মো. মোফাক্কার মুর্শেদ খান চৌধুরী ।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ব্রাম্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, বান্দরবান জেলা পলিসি ফোরামের সভাপতি অং চ মং, সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর.সি) আলমগীর মিয়া, পি.ফর ডি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন ম্যানেজার  সাইফুল ইসলাম প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠানে মৌলভীবাজারসহ ব্রাম্মণবাড়িয়া, বান্দরবান জেলার পলিসি ফোরামের সকল সদস্যগন অংশগ্রহণ করেন। সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরণ। পার্টনারশিপ কার্যক্রমকে জোরদার করার লক্ষে সিদ্ধান্ত গ্রহন ও জবাবদিহি প্রক্রিয়ায় জনগণের অন্তর্ভুক্তিকরণ ও অংশগ্রহণ বৃদ্ধি করা।

রাতে তিন জেলার পলিসি ফোরামের সদস্যদের অংশগ্রহণে এবং ব্রাম্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিনের উপস্থাপনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।