১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চরম ট্রোলের শিকার পরিণীতি চোপড়া

ডায়ালসিলেট ডেস্ক:::      অভিনেত্রী পরিণীতি চোপড়া করোনাভাইরাস নিয়ে ফ্যানেদের সাবধান করতে চেয়েছিলেন । তা করতে গিয়ে উল্টো নিজেই ট্রোলড হয়ে গেলেন।

গতকাল (সোমবার) টুইটারে একটি পোস্ট দিয়েছেন পরিণীতি। টুইটারে একটি পোস্টেই রাতারাতি নেটাজিনদের কাছে হয়ে গেলেন হাসির খোরাক! পোস্টে দেখা যাচ্ছে তাঁর মুখ সাদা মাস্কে ঢাকা। ক্যাজুয়াল শার্ট আর নীল ডেনিমে পরিণীতি ক্যাপশনে লিখেছেন,“স্যাড, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটাই।”

আর তাতেই পরিণীতির উপর নেটাজিনরা রেগে গেলেন। কেউ বললেন “লোকে করোনাভাইরাসে মারা যাচ্ছে আর তিনি কিনা ‘পোজ’দিয়ে ফোটোশুট করছেন”, কমেন্ট করে ক্ষোভ উগরে দিলেন নেটাজিনদের একাংশ।আবার কেউ বললেন, “এই অস্থির অবস্থায় ফোটোশুটের কি প্রয়োজন ছিল পরিণীতি?” কারও মন্তব্য একটু বেশিই নির্দয়। তাঁকে অসহিষ্ণু এবং করোনাভাইরাসের সঙ্গেও তুলনা করে উড়ে এসেছে ব্যক্তিগত আক্রমণও।

তিনটি ছবি পোস্ট করেছিলেন। কখনও ডান দিকে ফিরে আবার কখনও বা সোজাসুজি।করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনুরাগীদের সতর্ক করতেই ওই পোস্ট করেছিলেন অভিনেত্রী।