১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা

ডায়ালসিলেট ডেস্ক;:মানিকগঞ্জের সাটুরিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে (২১) ধর্ষণের চেষ্টা করেছে বাস শ্রমিকরা। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় ঢাকা মেট্রো-জ-১১-১০৪১ বাসে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, গাবতলী থেকে ছেড়ে আসা জনসেবা নামে গণপরিবহণ বাসে উঠেন ওই তরুণী। সেকেন্ড গোলড়া এলাকায় পৌঁছলে সব যাত্রী নেমে যান। এ সময় ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে গাড়িচালক খোকন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে খোকন পালিয়ে যায়। অভিযোগ পেয়ে শনিবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, নারীঘটিত কোনো বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। ধর্ষণের চেষ্টা ঘটনায় গুরুত্বসহকারে তাৎক্ষণিক অভিযান চালিয়ে খোকন নামে এক চালককে গ্রেফতার করা হয়েছে।

ডায়ালসিলেট এম/