১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশ

চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

ডায়াল সিলেট ডেস্কঃ-

সিলেটের গোয়াইনঘাটের  চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

শনিবার দিবাগত রাত ৩ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-৯।

গ্রেফতারকৃত আজমল হোসেন নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজী মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।

এছাড়াও চাঁদাবাজি মামলায় আটক অপর আসামিরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলভী।

জানা যায়, আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩ (০৭-০৭-২৫)।

র‍্যাব-৯ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে র‍্যাব।

রোববার(১০ আগস্ট) দুপুরে তাদের আটক করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, চাঁদাবাজীর একটি মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়ে