২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

চৌহাট্টায় সংঘর্ষের জেরে পরিবহণ শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

চৌহাট্টায় সংঘর্ষের জেরে পরিবহণ শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ডায়ালসিলেট::

সিলেট নগরীর চৌহাট্টায় স্ট্যান্ড উচ্ছেদের প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে মাইক্রোবাস শ্রমিকরা। বুধবার দুপুর ২টার দিকে সিলেটের প্রবেশ মুখগুলোতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। আকষ্মিক এ অবরোধে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শ্রমিকরা সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বরসহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সেই সাথে সিলেটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মাইক্রোবাসের শ্রমিকরা জানান, নগরীর চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশনের শ্রমিকরা তাদের মারধর করে ও গাড়ি ভাংচুর করেছে। গাড়ি ভাংচুরের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। সেই সাথে একটি নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড করে দেওয়ার জন্যে বলেন।

এদিকে সড়ক অবরোধের ফলে আটকা পড়েছে রোগীর গাড়িসহ পণ্যবাহী ট্রাক,বাসসহ দূরদূরান্তের যানবাহন।

এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, নগরীর চৌহাট্টার ঘটনাকে কেন্দ্র করে চন্ডিপুল এলাকায় মাইক্রোবাসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের সাথে কথা হয়েছে আশা করছি কিছু সময়ের মধ্যে যান চালাচল স্বাভাবিক হয়ে যাবে।