১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

 ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজার সদর উপজেলার ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারী শুক্রবার বিকেল ছিকরাইল সরকারী বিদ্যালয়ে হলে রুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১০নং নাজিরাবাদ ইউনিয়নের  ইউ পি সদস্য গৌছ উদ্দিন আমির খান এর সভাপতিত্বে ও ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা নজমুল খান এর  পরিচালনায় শীতবস্ত্র বিতরণে অুনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং নাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সদর মডেল থানা ওসি পরির্দশক মসিউর রহমান প্রমুখ।
এছাড়াও শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মজাহিদ খান, মরতুজা মিয়া,মুহিব খান,আয়াজ মিয়া, জমসেদ মিয়া সভাপতি মুহিত মিয়া, সাধারণ সম্পাদক সারওয়ার খান সহ সাধারণ সম্পাদক রুমান খান  সাংগঠনিক জালাল আহমদ,সাবেক সভাপতি আজমুল খান ,আসাদ,সেলিম, মিন্টু, কাউচার, নজরুল, সৌরভ, ইব্রাহীম,শ্যামল, নাসের, বুলু, ইউনুসসহ স্থানীয় মুক্তিযোদ্ধা গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সচিব,ওয়ার্ড সদস্যগনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক  এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়।