ডায়ালসিলেট;:
দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের নতুন রেলওয়ে ষ্টেশন রোডে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মো: সেলিম মিয়া (৩৮) এসএমপির জালালাবাদ থানাধীন মৃত ইন্তাজ আলী পুত্র।
এসময় সেলিমের কাছ থেকে ৩৫ বোতল কোডিন সমৃদ্ধ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও নগদ ২৬ হাজার উদ্ধার করে পুলিশ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১৪(খ) রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো: মনিরুল ইসলাম।