সিলেটের জকিগঞ্গজে নাসির বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপজেলার ছাগলীর খেয়াঘাটের ইটভাটার সামনে থেকে র্যাব-৯, সিপিসি-১ এর সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি কামরুজ্জামানের সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি জব্দ করেন। এসময় মোঃ সিরাজ মিয়া (৫৩) নামক এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোট ১,৪৬,৫০০ শলাকা বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে র্যাব বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে।