ডায়ালসিলেট ডেস্ক :: সারাদেশের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রম আবারো শুরু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান কেন্দ্রে ১১০জন টিকা নিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, ‘জগন্নাথপুরে এবার দুই হাজার দুইশত ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে এক হাজার একশত জনকে এই ভ্যাকসিন দুইবার করে দেওয়া হবে। শুক্রবার ব্যতীত অন্যসব দিনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলছে।’
ডায়ালসিলেট/এম/এ/