dig
ডায়ালসিলেট ডেস্ক ::জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও প্রাইমারী এন্ড হাইস্কুলের উদ্যোগে ইসালে সাওয়াব গত রবিবার ১৩ মার্চ টেংরা বাঘমারা গ্রামে দুপুর ১২ টা থেকে মধ্যরাত পর্যন্ত সম্পন্ন হয়েছে ।এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী ও জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও প্রাইমারী এন্ড হাইস্কুলের প্রতিষ্টাতা আলহাজ্ব মো.আকরম আলী,এতে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ,আওলাদে ওলী হযরতুল আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী,ছাহেব জাদায়ে ফুলতলী, হযরত মাওলানা আনিছুর রহমান গাজীপুর, , হযরত মাওলানা ওলিউর রহমান শফিকী, হযরত মাওলানা মুশাহিদ আলী জিহাদি, হাফিজ ক্বারী মাওলানা আব্দুল কাদির, হযরত মাওলানা আব্দুস সালাম আজাদী, হযরত মাওলানা হা:জয়নাল আবেদীন,হযরত মাওলানা মোশাররফ হোসাইন, হযরত মাওলানা ক্বারী আব্দুল কাইয়ুম, হাফিজ ক্বারী আকবর আলী, এত আরও ওয়াজ করেন উলামায়ে কেরামগন,এসময় মাদ্রাসার ছাত্রছাত্রীদের ফাগড়ী বিতরণ প্রদান করা হয়।