১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

জাকির হোসেন উজ্জল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারে আনন্দ মিছিল

জাকির হোসেন উজ্জল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারে আনন্দ মিছিল

ডায়ালসিলেট ডেস্ক:  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বুধবার ২২ ফেব্রুয়ারি বিকেলে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বুধবার ২২ ফেব্রুয়ারি বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ ৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো বিএনপির এই অঙ্গ-সংগঠন।

এ কমিটিতে সহ-সভাপতি (সিলেট বিভাগ) হিসেবে স্থান পেয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কমিটির অনুমোদন করা হলো।

এর আগে ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ১১৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এরপর চলতি বছরের ১৭ মে টুকু ও মুন্নার নেতৃত্বে যুবদলের নতুন কমিটি গঠন করা হয়।