২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী পালন
ডায়াল সিলেট ডেস্ক:  আজ ১৫ আগষ্ট,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩।এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এ সময় তিনি বলেন, মানুষের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা ছিলো সীমাহীন।জাতির পিতার সমগ্র জীবনটাই ছিল যেন মানুষকে ভালবাসার।ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা ইতিহাসে বিরল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মো: মনজুর রহমান,স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,পিপিএম (বার),পৌরসভা মেয়র ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভির) জেলা প্রতিনিধি হাসানাত কামাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন,বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষিকা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকিবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন প্রমূখ।।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরন,সমাজসেবা অধিদপ্তরের দু:স্থ ব্যক্তিদের সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরন,বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন ও শিক্ষার্থীদের মধ্যে ফলের চারা বিতরন করেন অতিথিরা।