১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী

ডায়ালসিলেট ডেস্ক;:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের শুরুতে ভারত সফর করতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পরই ওই সফরের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। তবে, সফরের সম্ভাব্য সময় ধরা হচ্ছে, ২০২২ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস।

সূত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়- করোনা মহামারী চলাকালে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার আগে নরেন্দ্র মোদির একমাত্র বিদেশ সফরটি ছিল বাংলাদেশে। দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দুদিনের সফরে এ বছরের মার্চ মাসে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডায়ালসিলেট এম/