১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জিওবি খাতে ১১-১২ মে,২০২২ শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠান

মনজু চৌধুরী॥ মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে রাজনগর উপজেলায় টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিওবি খাতে ১১-১২ মে,২০২২ শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বুধবার রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ভাবলু সুত্রধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ, ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা, মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেনসহ অনেকে । উক্ত মেলায় প্রায় সাত সহস্রাধিক শিশু উপস্থিত ছিল।