ডায়ালসিলেটডেস্ক॥ মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রলীগ নেতা আল আমিনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে জুড়ী মডেল একাডেমি প্রাঙ্গণে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় বিতরণীতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, জেলা পরিষদ সদস্য মো. বদরুল ইসলাম, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল, বড়লেখা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন।
উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন চিকন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, তৈইমুছ আলী, ফিরোজ আলী, শাহজাহান আলম, নুরে আলম, উপজেলা ট্রাক ও ট্যাংক লরির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি হাসান তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, যুবলীগ নেতা সাইফুর রহমান, আবুল খায়ের সাইমন, মতিউর রহমান রাজীব, মো. ফারুক মিয়া, ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মরতুজ আলী মর্তুজা প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আর গরিবের দেশ নয়। ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।