২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডায়াল সিলেট ডেস্ক ::  জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে লোকেশ বুনার্জী (৩৬) নামে মাদক মামলায় ০৬ মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (০২ সেপ্টেম্বর) রাতে জুড়ী থানার এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানাধীন বীরগোয়ালী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি জুড়ীর কাপনা পাহাড় ফাঁড়ি চা বাগানের(বীরগোয়ালী) রমন বুনার্জীর ছেলে। তার বিরুদ্ধে জিআর ০৩/২১(জুড়ী) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

আজ সকালে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।