৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জুড়ীতে ১ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক॥ মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ৯ এপ্রিল দিবাগত রাতে জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ১৫৪/০৯ (বন) মামলার সাজাপ্রাপ্ত আসামি ১। জালাল, পিতা- ওরারিস আলী এবং ২। পাথই, পিতা- মৃত কটাই চৌকিদার, উভয় সাং- জামকান্দি, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজারদেরকে গ্রেফতার করা হয়।আসামিদ্বয়কে বন আইন ১৯২৭ এর ২৬ এর ১(ক) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আজ সকালে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।