মনজু চৌধুরী: মৌলভীবাজার জেলায় বাজেট এবং হিসাবরক্ষণ শ্রেণীবিন্যাস পদ্ধতি (BACS) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
২৩ মে রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে ‘বাজেট এবং হিসাবরক্ষণ শ্রেণীবিন্যাস পদ্ধতি (BACS) বিষয়ক প্রশিক্ষণ’ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ২ (দুই) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা । এই প্রশিক্ষণে জেলা পর্যায়ের সকল আয়ন-ব্যয়ন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।