৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে সংবর্ধনা

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে সংবর্ধনা
মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা লেডিস ক্লাব এর সভাপতি কবিতা ইয়াসমীন এর বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে আজ বৃহস্পতিবার ( ২৩ মার্চ) উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে উপজেলা সহকারি কমশিনার (ভুমি) সাদিয়া সুলতানার সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দীন এর সভাপতিতত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ।
এ সময় তিনি বলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক তার দায়িত্ব ও কর্তব্য যথাযথ নিষ্টার সাথে পালন করেছেন যার ফলশ্রুতিতে মৌলভীবাজার জেলার অনেক উন্নতি হয়েছে। পরিশেষে উনার সবসময় ভালো হোক এই প্রত্যয় জানান তিনি।
অনুষ্টানে বিদায়ী বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,গত দুই বছরে মেীলভীবাজার জেলার মানুষের জন্য কাজ করে অনেকটা আপন করে নিয়ে ছিলাম মৌলভীবাজারবাসী কে। সবসময় আমি চেষ্টা করেছি যাতে মানুষের ভালো হয় ।মৌলবভীবাজারবাসী যাতে কোনো রকমের অসুবিদা না হয়।আমার সাথে যেভাবে সবাই সম্মিলিত ভাবে জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগীতা করে গেছেন ,আমি আশা করি নবাগত প্রশাসক হিসেবে যিনি যোগদান করবেন মৌলভীবাজারবাসী তার পাশে থেকে জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমার জন্য সবাই দোয়া ও আর্শীবাদ করবেন।
অনুষ্টানে জেলা লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন এর বক্তব্যে তিনি বলেন, মৌলভীবাজার জেলার মানুষ যেভাবে আমাদের আপন করে নিয়েছে তা কখনো ভুলার মত নয়। জেলার নারীরা যেভাবে এগিয়ে যাচ্চে তার ধারাবাহিকতা বজায় তাকে । লেডিস ক্লাবের সকল সদস্য কে ধন্যবাদ জানান তিনি তার সাথে মিলেমিশে কাজ করার জন্য।
এ ছাড়াও অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ,জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার, সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: কামাল হেসেন। সদর উপজেলা পুলিশ ইনচার্জ মো: হারুনর রশিদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন কে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
এবং অনুষ্ঠানের শেষে সদর উপজেলা প্রশাসন ও উপজেলার পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর হাতে তুলে দেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: কামাল হেসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দীন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাবন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।