মনজু বিজয় চৌধুরী॥ ’’প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজনে নারী দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ মৌলভীবাজার শহরের জাতীয় মহিলা সংস্থার আইভী রহমান মিলনায়তনে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক বেগম রেজিয়া রহমান ও জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাহেলা আহমেদ এর সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত নারী আসসের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ, পৌর মহিলা আওয়ামীলীগ ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দরা অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন নারীরা আজ ঘরে বসে নিজেদের উৎপাদিত পন্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারছে। তারাও পুরুষের মতো নিজেদের স্বাবলম্বী করে তুলতে সক্ষম হচ্ছে। আর এই সুযোগ সৃষ্টি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।