৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

 জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  গৌছ উদ্দিন নিক্সনএর উদ্যোগে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

 জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  গৌছ উদ্দিন নিক্সনএর উদ্যোগে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারে পবিত্র রমজান মাসে এতিমখানায় জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছউদ্দিন নিক্সন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার ৮ এপ্রিল বিকেলে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছউদ্দিন নিক্সন এর উদ্যোগে মৌলভীবাজার হযরত শাহ খোয়াজ (রঃ) মাদ্রাসার এতিমখানা এবং হযরত শাহজালাল (রঃ) এবতেদায়ী মাদ্রাসার এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণকালে মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।