৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৬ মার্চ  সোমবার মৌলভীবাজার পুলিশ লাইন্সের তিনটি কেন্দ্রে প্রাথমিক বাছাইপর্ব শেষ করে ৫৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) এ এন এম মারুফ আব্দুল্লাহসহ নিয়োগ বোর্ডের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।