১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তিনটি বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক  মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইয়াছিন আলী ফাউন্ডেশন-এর পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৭ জানুয়ারি সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এরশাদ আলীর পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইয়াছিন আলী ফাউন্ডেশনের অন্যতম সদস্য মো. নুরুল আম্বিয়া।

বিশেষ অতিথি ছিলেন- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল, জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি হারিস মোহাম্মদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমরান শরীফ তুলা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. সামছুল হক, সফিক আহমদ প্রমুখ।