১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকায় ১৪ জনকে গুলি করে হত্যা

 

ডায়ালসিলেট ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি পানশালার (বারে) বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এদেশের পুলিশ ।

 

 

পুলিশ জানায়, স্থানীয় সময় রবিবার ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে ঢুকে একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে একটি সাদা মিনিবাসে করে তারা পালিয়ে যায়। কি উদ্দেশ্য এ হামলাটি চালানো হয়েছে সে বিষয়েে এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

 

 

খবরে বলা হয়েছে, হাসপাতালে থাকা নয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। গৌতেং প্রদেশের পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে বলেছেন, গুলিবর্ষণের ঘটনাটি ‘পানশালার নিরীহ খদ্দেরদের ওপর একটি ঠাণ্ডা মাথার হামলা’ বলে মনে করা হচ্ছে।

 

 

 

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলি অস্বাভাবিক ঘটনা নয়। এর সঙ্গে প্রায়শই সংঘবদ্ধ চক্র বা মদ্যপানের সম্পর্ক থাকে। তবে ১৪ জন নিহতের বিষয়টি একটি ব্যতিক্রমী উচ্চ মৃত্যুর সংখ্যা। দেশটির পূর্ব লন্ডন শহরের একটি বারে ২১ জন তরুণের গ্যাস বা বিষ প্রয়োগে মৃত্যুর ঘটনার কিছুদিন পরেই এটি ঘটল আবার।

 

 

সূত্র: বিবিসি