৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় যুবক খুন, গ্রেপ্তার ২

ডায়ালসিলেট ;:

সিলেটের দক্ষিণ সুরমায় ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) নামের এক যুবক খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (৪ এপ্রিল) রাতে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই এলাকায় খুনের এই ঘটনাটি ঘটে।

সোমবার (৫ এপ্রিল) সকালে সিলেট মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, লাউয়াইয়স্থ কাশবন আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় ৪ জন রিকশা চালক নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় নিহত ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) কে ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে হামলাকারীরা রাত সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফরিদুল ইসলামকে  নিয়ে গেলে অধিক রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

পরে  পুলিশ ঘটনাস্থলে এসে আসামী ২জনকে  গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলো – রংপুর জেলার মনসুর আলীর ছেলে জিয়ারুল (২৫) , একই জেলার মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩০) তাদের সাথে থাকা অজ্ঞাত এক অজ্ঞাত ব্যক্তির নাম জানা যায়নি। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই খুনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে