১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় পলাতক আসামি গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক::   সিলেটের দক্ষিণ সুরমা থেকে সুজন আহমেদ (২৩) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সে দক্ষিণ সুরমার পিরোজপুর ২নং যরইকান্দি এলাকার আ. মন্নানের ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় দক্ষিণ সুরমার লাউয়াই ওয়াজেদ আলী পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সে একটি ছিনতাই মামলার পলাতক আসামি।

র‌্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) মো. সামিউল আলম বলেন, তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।