১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম মাসুম আহমদ তারেক। বয়স আনুমানিক ৩০।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের সিলেটভিউ-কে তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (২০ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে মাসুম আহমদ তারেক নামের মোটরসাইকেল আরোহীকে একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুমের আনুমানিক বয়স ৩০। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামে।