৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শককে ৩ বছরের অব্যাহতি

ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি (বাংলা দ্বিতীয় পত্র) পরীক্ষায় নকল করার অভিযোগে রহিমা রহমান নাহিদা নামে ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  মঙ্গলবার ২ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক মামুনুর রশীদকে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার এসএসসি (বাংলা দ্বিতীয় পত্র) পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে রহিমা রহমান নাহিদা নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শককে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।