২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুটি ল্যাবে করোনায় পজেটিভ ৫২জন

নিজস্ব প্রতিবেদক :: করোনা আক্রান্তে দুটি ল্যাবে মোট পজেটিভ সনাক্ত হয়েছেন ৫২জন । শনিবার রাত পর্যন্ত সিলেটের ২টি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৬ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ২৬ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯০ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৬২ জনের আসে নেগেটিভ।

এর মধ্যে মহিলা ৮ জন ও পুরুষ ১৮ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২২ জন, ও  হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ৫৩ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে তার মধ্যে ১০৬ জনের পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ৮০ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ৮জন, সুনামগঞ্জ জেলায় ৯জন, হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ৮জন ।

সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৩০ জন, সুনামগঞ্জ ৯ জন, হবিগঞ্জ ২জন এবং মৌলভীবাজারে ১১ জনসহ  মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫২ জন।