২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুটি ল্যাবে করোনা রোগী সনাক্ত ৩৬জন

সিলেটের দুটি ল্যাবে করোনায় পজেটিভ ধরা পড়েছে  ৩৬জন। এতে  ওসমানি ল্যাবে সনাক্ত হয়েছেন ৮জন এবং শাবি ল্যাবে পজেটিভ সনাক্ত হন ২৮জন।

মঙ্গলবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে  স্যাম্পুল রিসিব করা হয় ২৪৬ টি । তার মধ্যে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৭১ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ২ জন ও পুরুষ ৬ জন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৫জন, হবিগঞ্জ  ১জন এবং মৌলভীবাজার জেলার ২জন রয়েছেন।

অন্যদিকে শাবি ল্যাব থেকে  ১৫৭ জনের স্যাম্পুল রিসিভ করা হয়। তার মধ্যে ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হলে ২৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১৫৬ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেটে ৯জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজারে ৯জন রয়েছেন।

এনিয়ে সিলেটবিভাগে ৩৬ জনের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৭ জন এবং মৌলভীবাজারে ১১জন আক্রান্ত হয়েছেন।