দেশের করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন এবং মারা গেছেন ২জন। এতে মারা যাওয়া ব্যক্তির মধ্যে ২জন শিশু তারা সবাই ঢাকা বাইরে।
এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৭৭ জন।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বর্তমানে সারাদেশে ৩১টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে এতে ৫,৩৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৬৬৫ জনের পজেটিভ ধরা পড়ে এবং মোট প্রানহানী ২ জন। দিন দিন করোনা ভাইরাস দেশের বিভিন্ন জেলায় বাড়ছে তবুও যেন জনগনের মধ্যে থামছে না জনসমাগম।
সকলেই নিজ নিজ বাসায় অবস্থান থেকে নিরাপদে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন একইসাথে গরমপানি বা তার সাথে লবনদিয়ে পানি গরগরা বা গরম চা পান করুন। আপনি বাচঁলে বাচবে দেশ।