দেশের করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারো নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন এবং মারা গেছেন ১ জন। এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৮৩ জন।
নতুন সুস্থ হয়েছেন ১৯৩ এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১হাজার ৪০৩ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সারাদেশে ৫,৭১১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৭৮৬ জনের পজেটিভ ধরা পড়ে এবং মোট প্রানহানী ১ জন।