মনজু বিজয় চৌধুরী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যখনই এই দখলদার বাহিনীর হাত থেকে দেশ মুক্ত হবে, তখনই এদেশে সংঘটিত প্রতিটি খুন, গুম, প্রতিষ্ঠান ধ্বংশ ও ব্যাংক লুটের বিচার করা হবে।তিনি অরোও বলেন, এই অবৈধ সরকার দেশের প্রতিটি মানুষকে নির্যাতিত করছে, প্রতিটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমরা চাই দেশ থেকে অবৈধ দখলদার মুক্ত করা। তিনি শুক্রবার ৭ এপ্রিল ইফতার পূর্ব সিলেট বিভাগীয় প্রতিনিধি ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ানম্যান তারেক জিয়া।জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুক।বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি এম কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি খালেদা রব্বানী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার,সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল হক রয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক মর্যাদা)এ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সহ-সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: স¤্রাট হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো: শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ প্রমুখ। প্রতিনিধি সভায় সিলেট বিভাগের ৪ জেলার ৫ সহস্রাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।ইফতার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরাশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।