১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেড় কেজি গাঁজা ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেফতার

মনজু চৌধুরী॥ মৌলভীবাজার সদর মডেল থানার আমতৈল ইউপিস্থ সনকাপন মোঃ জসিম উদ্দিনের বসত বাড়ীতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ-২৪,১৪০ টাকাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
১৭ মে মঙ্গলবার আসামীদের নাম মোঃ জসিম উদ্দিন (৪২), পিতা-মোঃ আরশ আলী, মোছাঃ জেসমিন বেগম (৩৫), স্বামী-মোঃ জসিম উদ্দিন, উভয় সাং-সনকাপন, ৯ নং আমতৈল ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজার।
মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।