২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধোপাগুলে ইয়াবাসহ আটক ১

ডায়ালসিলেট ডেস্ক: সিলেট নগরীর ধোপাগুল থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক ধোপাগুল এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্য ৭ টার দিকে ধোপাগুল এলাকার আল মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার পিপিএম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।