ডায়ালসিলেট::
সিলেট নগরীর শাহপরাণ থানাধীন শ্যামলী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৯।
র্যাব জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ কমান্ডার সিনি.এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আনসার(২৬) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক চাদাঁবাজ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনসার(২৬) সিলেট নগরীর শাহপরান থানার উদয়ন এলাকার উনাই মিয়ার ছেলে । পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণ করার জন্য ওয়ারেন্টভুক্ত ধৃত আসামিকে এসএমপি সিলেট এর শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।