ডায়ালসিলেট::সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে এসএমপি কমিশনার নিশারুল আরিফ আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করেছেন।’তিনি জানান, নতুন যে ছয়জন ছয় থানায় ওসির দায়িত্ব পেয়েছেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করা হয়।