২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন গাড়ি পেল এয়ারপোর্ট থানা ও বন্দরবাজার ফাঁড়ি

ডায়ালসিলেট:: নতুন গাড়ি পেয়েছে সিলেটের এয়ারপোর্ট থানা ও বন্দরবাজার পুলিশ ফাঁড়ি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এসএমপি সদর দপ্তরের প্রধান ফটকের সামনে নতুন গাড়ি দুটির চাবি হস্তান্তর করেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্)  মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) বি.এম.আশরাফ উল্যাহ তাহের, এসএমপির অফিসার ও ফোর্সগন।